শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে আবু রায়হান মিকাঈল

সরকারি নিবন্ধন প্রাপ্ত পাঠকনন্দিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র আঞ্চলিক সংবাদ মাধ্যম ‘কলারোয়া নিউজ ডটকম’ এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিকাঈল। কলারোয়া প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবু রায়হান মিকাঈল এতদিন পোর্টালটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ সম্প্রতি নির্বাহী কমিটির সভার মাধ্যমে আবু রায়হান মিকাঈলের উপর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব অর্পন করেন।

বর্তমানে আরিফ মাহমুদ কলারোয়া নিউজের প্রকাশক এবং জাতীয় নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আবু রায়হান মিকাঈল দীর্ঘদিন আওয়ার নিউজ বিডি’র বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দীর্ঘ ১৩ বছর যাবৎ ‘মুক্ত লেখনী’ নামক একটি সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন।

২০০৯ সালে সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাতের মাধ্যমে তার সাংবাদিকতার জীবন শুরু হয়। এরপর তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় ধারাবাহিকভাবে কাজ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চাও করেছেন সমানতালে। ২০০৮ সালের ২৩ মে তার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মুক্ত লেখনী সাহিত্য পরিষদ। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৮ সালে পেয়েছেন গাঙচিল লেখক সম্মাননা ও ইছামতি লেখক সম্মাননা। এছাড়াও পত্রিকা সম্পাদনায় বিশেষ অবদানের জন্য ২০০৯ সালের ১৬ জানুয়ারী পেয়েছেন কবি সিকেন্দার আবু জাফর পদক।

আবু রায়হান মিকাঈল বেশকিছু সাহিত্য পত্রিকা, ক্রোড়পত্র ও ম্যাগাজিন সম্পাদনা করেছেন। এগুলোর মধ্যে মুক্ত লেখনী, ইত্যাদি, পল্লীপাতা, আলাপন, আমাদের ক্যাম্পাস উল্লেখ্যযোগ্য। ২০১১ সালের এপ্রিলে ‘মা হারানোর বেদনা’ নামক তার প্রথম গল্পের বই প্রকাশিত হয়। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে দৈনিক পত্রদূতের প্রকাশনায় বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার সম্পাদনায় ২০১৮ সালে অমর একুশে বইমেলায় ও ২০২০ সালে মুজিববর্ষে বৃহৎ কলেবরে প্রকাশিত হয় দুটি বিশেষ সংকলন।

এদিকে, কলারোয়া নিউজের সহ.সম্পাদক পদ থেকে সরদার জিল্লুরকে সম্প্রতি অব্যাহতি দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল।

তিনি ‘কলারোয়া নিউজ’ ও সরকারি নিবন্ধনকৃত ‘আওয়ার নিউজ বিডি’ এর উত্তোরত্তর সমৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত

বাংলা অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত

কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের সাইফুল্লাহ গাজি উজ্জ্বলের গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা
  • কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
  • কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • কলারোয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত