বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ইউপি সদস্য আফছারের বিরুদ্ধে গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আফছার উদ্দীনের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

সরেজমিন জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকালে বিদ্যালয় সংলগ্ন দু’টি বড় গাছ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। ওই গাছ দু’টির মালিকানা দাবি করে স্কুল কতৃপক্ষ।

গাছ দু’টির ডালপালা বিক্রি এবং গাছের গুড়ি দু’টি পরবর্তীতে সরকারিভাবে নিলাম করা হবে বলে সংশ্লিষ্ট কর্তপক্ষের অনুমতি সাপেক্ষে উদ্যোগ নেয়া হয়। কিন্তু তাতে বাধা হয়ে দাড়ান স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দীন। তিনি ওই দু’টি গাছ জেলা পরিষদের জায়গায় অবস্থিত বলে দাবি করেন এবং নিজেই বিক্রির উদ্যোগ নিতে থাকেন।

একপর্যায়ে ইউপি সদস্য দু’টি গাছের ডালপালা ২৭ হাজার টাকা বিক্রি করেন এবং গাছের গুড়ি দু’টি স্কুল কর্তপক্ষের জিম্মায় না দিয়ে কৌশলে আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসারের নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত ভাবে অবহিত করেন।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে গাছ দু’টি জেলা পরিষদের নাকি স্কুলের জায়গায় অবস্থিত সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল গাছের গুড়ি দু’টি এনে উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলা চত্তরে সংরক্ষণ করেন। তবে প্রায় তিন মাস আগে ডালপালা বিক্রির ২৭ হাজার টাকা আফছার মেম্বার হজম করে ফেলেছেন বলে জানান স্থানীয়রা।

এব্যাপারে জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কিছু লোকের মাধ্যমে খবর পেয়ে দু’টি গাছ কালিগঞ্জ ডাকবাংলা চত্তরে এনে রেখেছি। তবে ডালপালা বিক্রির ২৭ হাজার টাকা বুঝে পাইনি। ওই টাকা আফছার মেম্বারের কাছে আছে বলে জানতে পেরেছি। এখনও পর্যন্ত টাকা কেন দিলোনা সে ব্যাপারে খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউপি সদস্য আফছার উদ্দীন গাছের ডালপালা বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, ২৭ হাজার টাকা বিক্রি করলেও গাছ কাটার মুজুরি বাবদ কিছু টাকা ব্যয় হয়েছে। কিন্তু জেলা পরিষদের টাকা দীর্ঘদিন যাবত না দিয়ে নিজের কাছে কেন রেখেছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি ফিরোজ কবির কাজল এর সাথে কথা বলে বিষয়টি সুরাহা করবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর