সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক আসামির জামিন নামঞ্জুর হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালিগঞ্জ) রাকিবুল ইসলামের আদালতে এ জামিন নামঞ্জুর হয়।

সাতক্ষীরা আদালতের আইনজীবী এ্যাড. জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাব।

এদিকে, দ্বিতীয় দিনের মত পাঠদান বন্ধ রয়েছে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে। এতে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম।

বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, রোববার দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনে কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খা। পরে বাড়িতে যেয়ে অসুস্থ্যবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নিহতের বাবা ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যার দিকে কালিগঞ্জের চন্ডীপুর এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাজপ্রতাপের।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা