কলারোয়ায় দিনদুপুরে পাইকারি মাছ বাজার থেকে ট্রলি চুরি


কলারোয়ায় দিনদুপুরে পাইকারি মাছ বাজার থেকে ট্রলি চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ট্রলির মালিক যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের জগনন্দনকাটি গ্রামের সোবহান আলীর পুত্র শহিদুল ইসলাম জানান, ‘ট্রলিতে করে মাছ নিয়ে কলারোয়া পাইকারী মাছ বাজারে এসে বাচ্চু ফিসে মাছ নামিয়ে পাশে কৃষি প্রশিক্ষণ অফিসের সামনের রাস্তায় ট্রলি রেখে আসি। কিছুক্ষন পরে যেয়ে দেখি ট্রলিটি নেই। অনেক খোঁজাখুঁজির পরেও ট্রলিটির হদিস মেলেনি।’
উল্লেখ্য কিছু দিন আগেও একই স্থান থেকে একটি ইঞ্জিন ভ্যান চুরির ঘটনা ঘটে।
সম্প্রতি বাজারে চোরের উপদ্রব বাড়ছে। এ থেকে পরিত্রাণ পেতে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন


