বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের নৌকার প্রার্থীদের পক্ষে ছাত্রলীগের মোটর শোভাযাত্রা

সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদীর নেতৃত্বে সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবানে বৃহষ্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। সেসময় নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।

ছাত্রলীগ নেতা অনিক মেহেদী জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর পৃষ্ঠপোষকতায় মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার লক্ষে প্রচারণায় নেমেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব রহমান দিপু, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, মামুন হোসেন, দপ্তর সম্পাদক আনিছ আহসান, ছাত্রলীগ নেতা আশিক, নির্বাহী সদস্য রাশিদুল ইসলাম জয় বাংলা, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ, আজমীর হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন, নলতা প্যারামেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা পাবেল হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুর রহমান নয়ন, ছাত্রলীগ নেতা শোভন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ