শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বাঁশতলা বাজারে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের করে অভিযোগ

কালিগঞ্জের বাঁশতলা বাজারে সরকারী সম্পত্তি জবরদখল করে বহুতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার সংলগ্নে কার্পেটিং সড়কের পাশে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য, ফতেপুর গ্রামের মৃত ছামসুর রহমান মেম্বরের পুত্র কামালউদ্দীনের নেতৃত্বে খাস সম্পত্তি দখল করে নায়েব নন্দ বাবু’র যোগসাজসে দুইতলা ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে, আরও জানা যায়, সরকারি জনতা ব্যাংকের বাঁশতলা বাজার শাখার ম্যানেজার কে কবজা করে অদ্য ভবনে শাখা বসানোর পাঁয়তারা চালাচ্ছেন। শ্রম আইনের তোয়াক্কা না করে শুক্রবারেও রাজমিস্ত্রি ও শ্রমজীবিদের ভয়ভীতি দেখিয়ে সারাদিন সেন্টারিং কাজ করিয়ে এসেছেন।

স্থানীয় আওয়ামী যুবলীগের সেক্রেটারী জাকারিয়া হোসেন জাকির জানান, সম্পুর্ণ পেশীশক্তির জোরে অবৈধভাবে দলীয় পরিচয় আর পেটুয়া বাহিনীর ভয় দেখিয়ে ফতেপুর মৌজার ৩৪৪ ও ৩৪৬ খতিয়ানের সিএস ১/১ খতিয়ানের ১৪১৭ দাগের মোট জমির মধ্যে সরকারী ১১ শতাংশ জমি জবরদখল করে তার উপরে আবার বহুতল ভবন নির্মাণ করছে। আওয়ামীলীগ নেতা কামাল হোসেন মেম্বর, ওয়াহেদুজ্জামান ডাবলু, এখতেখারুল ইসলাম সুমন গংদের সহযোগীতায় এসব ভূমিদস্যুরা এমনিভাবে নদীর চর, খাল, সড়ক ও জনপথের চলাচলের জায়গা দখল করে অনেক সম্পত্তির মালিক বনে গেছে। এক্ষুনী ঐসব পরসম্পদলোভীদের লাগাম টেনে না ধরলে অনেক সরকারি সম্পত্তি বেদখল হবে বলে জানিয়েছে স্থানীয় ও সচেতন মহল।

এদিকে বাঁশতলা বাজার ব্যবসায়ীরা বাদী হয়ে সরকারী সম্পত্তিতে বিনা অনুমতিতে ব্যাক্তিগত পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধের দাবীতে আবেদন করেছে।

এব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা