রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের হাড়দ্দাহ জামে মসজিদে এমপি দোলনের ইফতার ও মতবিনিময়

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ জামে মসজিদে মুসুল্লীদের ইফতার ও মতবিনিময় করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম আতাউল হক দোলন।

শনিবার (৫ রমজান) মাগরিবের নামাজের পর মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় এমপি এসএম আতাউল হক দোলন বলেন, আমি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় উন্নয়নের ক্ষেত্রে আমার দু’টি চোখ সমান দৃষ্টিতে দেখবে। নির্বাচিত হওয়ার পর আমি ১ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পেয়ে দু’টি উপজেলার ২০ টি ইউনিয়নে ৫ লাখ টাকা হারে বরাদ্দ দিয়েছি। ইতোমধ্যে মথুরেশপুর ইউনিয়নে কামারগাঁতি ছোট মিয়া (র.) পীর সাহেবের মাজারশরীফ সংস্কারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি।

তিনি আরও বলেন, এক একটি ইউনিয়নের একেক রকম সমস্যা রয়েছে। ঈদের পরপরই প্রতিটি ইউনিয়নে সূধীজনের সাথে মতবিনিময় করে সেই এলাকার সমস্যা চিহিৃত করে সে অনুযায়ী উন্নয়নমূলক কাজ করবো।

এলাকাবাসীর দাবি অনুযায়ী তিনি সীমান্ত নদীর বেড়িবাঁধ সংস্কার, সাইক্লোন শেল্টার নির্মাণ ও সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবি পূরণে উদ্যোগ নেবেন বলে আশাস্ত করেন এবং হাড়দ্দাহ মসজিদের দো’তলার ছাদ ঢালাইয়ের জন্য তাৎক্ষণিক ভাবে দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।

এ সময় মসজিদের বিপুল সংখ্যক মুসুল্লীর পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামনগরের রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোশারাফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, মৎস্যজীবী লীগের সভাপতি রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক বাবলা আহমেদ, শেখ শরিফুল ইসলাম, ফরিদুল কবির, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনোর, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্যাহ রনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ওবিস্তারিত পড়ুন

  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল