রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেতা-কর্মীদের খোঁজখবর নিতে আরও একটি ব্যস্তদিন পার করলেন এমপি সেঁজুতি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি আজও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নিয়ে আরও একটি ব্যস্তদিন পার করলেন। গত কয়েক দিনের ধারাবাহিকতায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের কবর জিয়ারত ও অসুস্থদের বাড়িতে যেয়ে খোঁজ খবর নিলেন সেঁজুতি এমপি।

শনিবার (১৬ মার্চ) সকালে থেকে শুরু হওয়া এমপি সেঁজুতি’র কর্মসূচির প্রথমে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা দলের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রয়াত, অসুস্থ ও প্রবীণ বিভিন্ন পর্যাযের আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন।

এরপর এমপি সেঁজুতি নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের সুলতানপুরস্থ জেলা আওয়ামী লীগের সাবেক বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না, শেখ আসিফ ইকবাল হীরক, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর খোকন, সাবেক সাংসদ সৈয়দ কামাল বখত সাকীর স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর মাতা খুখু রাণীর করব জিয়ারত করেন।

এরপর জেলা আওয়ামী লীগ নেতা এড. শামসুর রহমান, মমতাজুন নাহার ঝর্ণা’র পারিবারিক কবরস্থানে হাজির হয়ে তাদের কবর জিয়ারত করেন এমপি সেঁজুতি।
সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীর পিতা প্রয়াত সাবেক আওয়ামী লীগ নেতার মো. আব্দুস সালাম, সাবেক সাংসদ এ এফ এম এন্তাজ আলীর বাড়িতে যান, তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এমপি সেঁজুতি।

এছাড়া অসুস্থ্য সাবেক পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আজিবর রহমানের খোঁজ নিতে তার বাড়িতে হাজির হন এমপি সেঁজুতি।
এসময় সেঁজুতি এমপির সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক সিমুন সামস্, সদস্য এড. জিয়াউল ইসলাম বাচ্চু, নাজমুন আসিফ মুন্নি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহমুদ পলাশ, সাংবাদিক দিদারুল ইসলামসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদেরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী