রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে প্রধান শিক্ষক ও দপ্তরীকে আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে প্রধান শিক্ষক ও দপ্তরীকে স্কুলে অবরুদ্ধ রাখে শতশত অভিভাবক ও স্থানীয় জনতা। পরিস্থিতি উত্তপ্তাবস্থায় উভয়কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার স্বরাব্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিছিল করেছে বিক্ষুব্ধরা।

সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার স্বরাব্দীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওছাফুর রহমান ও একই বিদ্যালয়ের দপ্তরী সাইফুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার একাধীক অভিযোগ উঠে।

এসকল অভিযোগের প্রেক্ষিতে রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা অপুসহ কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও অভিযোগ কারীদের নিয়ে শালিষ মধ্যস্থতার চেষ্টা চলছিল। বিপত্তী ঘটে অভিযুক্ত প্রধান শিক্ষকের নির্দোষী সেজে অনড় থাকায়।

এখবর বিদ্যালয়ের অফিসক্ষের বাহিরে গেলেই ফুঁসে উঠে স্থানীয় জনতা ও অভিভাবকবৃন্দ। উত্তপ্ত পরিস্থিতির খবরে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমসহ সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশগন। সময় যতো গড়াতে থাকে ততো পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। একপর্যায়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবুকে অবহিত করেন ইউপি চেয়ারম্যান। বেলা ২ টারদিকে থানার উপ পরিদর্শক মিলন কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশভ্যানে থানায় নিয়ে আসেন। প্রধান শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর ৪জন, ৪র্থ শ্রেনীর ৩ জন ও তৃতীয় শ্রেনীর ৩জন ছাত্রীর সাথে তাদের ইচ্ছার বিরুদ্ধে নানান ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করেছে। তাদের অভিভাবকেরা গনমাধ্যমকর্মীদের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এনিয়ে অত্র ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম ও ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা অপু এবং সাবেক সভাপতি আবু তোরাব খাঁনের সাথে কথা হলে তারা জানান প্রধান শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধে অভিযোগ সত্য, চেষ্টা করেছি কুপথ থেকে ফিরতে কিন্ত ভালো হয়নি।

এদিকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু’র সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে তাদের দুইজনকে থানায় নিয়ে এসেছি। অভিযোগ পাইলে ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা