সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে চারদলীয় ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘের জয়

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে চারদলীয় ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত চারদলীয় নকআউট টুর্নামেন্টের প্রথম খেলায় কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ৩-০ গোলের ব্যবধানে আশাশুনি উপজেলার আনুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথমার্ধে ২ টি গোল করেন ১২ নং জার্সিধারী খেলোয়াড় জাহিদ ও শেষ বাশি বাজার আগে ১ টি গোল করেন ১৩ নং জার্সিধারী খেলোয়াড় মাসুম বিল্যাহ।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মুর্শিদ ইলাহী বাবু ও লাল্টু ইসলাম।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু।

প্রগতি সংঘের কর্মকর্তা অসীম কুমার রায় ও শাহাজান ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অফিসার ইনচার্জের সহধর্মিনী শিউলী খাতুন, ইউপি সদস্য আফছার উদ্দীন, সংরক্ষিত নারী ইউপি সদস্য লাইলী বেগম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহআলম ঢালী, সহকারী অধ্যাপক খান শাহরিয়ার রিপন প্রমুখ।

ধারাবর্ণনা করেন, জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও আব্দুল্যাহ সিদ্দিকী। আগামী রবিবার (১৬ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্যামনগর ফুটবল একাডেমির মুখোমুখি হবে দেবহাটার ভাতশালা ফুটবল একাদশ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন