শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ছেলেকে হত্যা করে মরদেহ পুতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত সৎমা ও বাবা কারাগারে

সাতক্ষীরার কালিগঞ্জের চম্পাফুল গ্রামে ছেলে আরিফ বিল্লাহকে হত্যা করে মাটিতে পুতে ফেলার অভিযোগে গ্রেপ্তারকৃত সৎমা জোহুরা খাতুন ও পিতা ইমান আলীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এদিকে নিহতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বিকেলে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, চম্পাফুল গ্রামের ইমান আলী মোড়ল পাঁচ বছর আগে ছেলে আরিফ বিল্লাহকে কাছে রেখে তার প্রথম স্ত্রী খালেদাকে তালাক দেন। পরে খালেদা অন্যত্র বিয়ে করেন। ইমান আলীও পরে জোহুরা খাতুনকে বিয়ে করেন। আরিফ বিল্লাহ তার সৎ মা জোহুরা খাতুনের নিকট বড় হতে থাকে। তবে প্রায়ই জোহুরা খাতুন আরিফ বিল্লাহকে মারধর করতেন। আরিফ বিল্লাহ একটি মোবাইল কেনার টাকা চাইলে আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে তার পিতা ও সৎমা। একপর্যায়ে মোবাইল কেনার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার একপর্যায়ে গত ২৫ জুন রাত সাড়ে ১১টার দিকে কিশোর ছেলে আরিফ বিল্লাহকে (১৭) শ্বাসরোধ করে হত্যা করে তার সৎমা জোহুরা খাতুন ও বাবা ইমান আলী। পরে তড়ি-ঘড়ি করে রাতেই বাড়ির পাশের বাগানে ছেলেকে পুতে ফেলে তারা। পরের দিন থেকে তারা আরিফ নিখোঁজ বলে প্রচার দেয়।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গ্রামের একটা চায়ের দোকানে নিকটতম একজনের চাপাচাপিতে আরিফের মৃত্যুর সত্য ঘটনা জানালে বিষয়টি তৎক্ষনাৎ এলাকায় ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে স্থানীয়রা ইমান আলী ও তার দ্বিতীয় স্ত্রী জোহুরাকে আটক করে পুলিশ সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ইমান আলী ও জোহরা ছেলে আরিফ হত্যার কথা স্বীকার করে মরদেহ পুঁতে রাখার স্থান সম্পর্কে পুলিশকে জানায়।

খবর পেয়ে আরিফের মা খালেদা বেগম শুক্রবার রাতেই ইমান আলী ও জোহরার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এছাড়া ইমান আলী ও জোহুরা খাতুনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরিফ বিল্লাহ, এখন শুধুই স্মৃতি

সৎ মা ও আপন পিতা

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব