রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে আহত মহিলার মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া কাজীপাড়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত সংঘর্ষের জেরে আহত চিকিৎসাধীন শিরিনা বেগম (৪৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী।

নিহতের বড় ছেলে কাজী শিমুল হোসেন জানান, ‘গত ২৯ রমজান রাত ১১টার দিকে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার মা শিরিনা বেগমকে পার্শ্ববর্তী ১০-১২জন বাশের লাঠি, ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। তাৎক্ষণিক আমার মা মাটিতে লুটিয়ে পড়ে তার চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার ডান হাত, ডান পায়ের বুড়ো আঙল ও মাথায় চোট লাগার কথা বললে সাতক্ষীরা সদর হসপিটালে এক্সরে জন্য (১৬ মে) রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করে। পরে সাতক্ষীরা সদর হসপিটাল থেকে এক্সরে রিপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে কুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে আমার মায়ের মৃত্যু হয়।’

এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু