রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ ঝুঁকিহ্রাস ও ব্যবস্থাপনায়

কালিগঞ্জে যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদের রিফ্রেসার্স প্রশিক্ষণ

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদে ১ দিন ব্যাপি যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিহ্রাস বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের ৯ টি ঝুঁকিপুর্ন এলাকার ২০ জন ইয়ুথ ভলান্টিয়ার।

প্রশিক্ষণের উদ্দেশ্য হলো ইয়ুথ ভলান্টিয়ারের নিজস্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ সাড়া প্রদানকালীন সময় আত্মনির্ভরশীল হয়ে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।

প্রশিক্ষণটি সঞ্চালনা করেন-বি এইচ এ প্রকল্পের প্রজেক্ট অফিসার -বিপ্লব তপাদার ও নবযাত্রা প্রকল্পের এ এস এস অফিসার উৎপলা মন্ডল ও কমিউনিটি ডিজেষ্টার ফ্যাসিলিটেটর অজয় সেন।

উল্লেখ্য যে,নবযাত্রা আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো অব হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম সাত বছর মেয়াদী একটি প্রকল্প; যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা,পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন। এই লক্ষ্য অর্জনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সেই সঙ্গে উইনরক ইন্টারন্যাশনাল মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি,নিরাপদ পানি পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চা,কৃষি ও বিকল্প জীবিকায়ন, দুর্যোগ প্রশমন,সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা এবং নারী-পুরুষ সমতা বিষয়ক কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করছে। এখানে উল্লেখ্য যে,নবযাত্রা প্রকল্পটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের যৌথ অংশীদারিত্বে ৮৫৬,১১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীকে উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান