মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বসন্ত উৎসব পালিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার প্রাঙ্গনে ঋতুরাজকে বরণের সেই উৎসবকে মাতিয়ে তোলেন কন্ঠ শিল্পী ও যন্ত্রীরা।

নারীদের পরনে ছিল হলুদ শাড়ি। খোঁপায় ছিল গোলাপ ও গাঁদা ফুলের মালা। ছেলেরাও সেজেছিলো হলুদ পাঞ্জাবিতে। সেই সাথে ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের পিঠা।

উৎসবে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলী।

এসময় তিনি বলেন, পৃথিবীর কোথাও কিন্তু ষড়ঋতু নেই। এ দেশের ছয় ঋতুর মধ্যে বসন্ত ঋতুরাজ। তরণ প্রজন্মের জন্য বলতে চাই- প্রকৃতি আমাদের আসল জায়গা। আমাদের যে অর্জন তার সবকিছুই প্রকৃতির কাছ থেকে। আসুন আমরা নিজেদের প্রকৃতির মধ্যে বিলিয়ে দিই।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।

কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাম প্রদাস ঘোষ, বিন্দুর উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলা দেবী মল্লিক, শিক্ষক কনিকা রানী প্রমুখ।

উৎসবে গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন কণ্ঠ শিল্পী হামিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ অন্যান্য র্শিল্পীরা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক