কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়িকে ৭ দিনের কারাদন্ড


কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জুয়াড়িকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মনিরুল ইসলামের মৎস্য ঘের বাসায়।
সাজাপ্রাপ্ত জুয়াড়ীরা হলো, উপজেলার শিবপুর গ্রামের ফনিভূষণ মিস্ত্রির পুত্র শচীন মিস্ত্রি (৪০), আবুল কাশেমের পুত্র আনোয়ার হোসেন(৩০) এবং গোলাম রাব্বানীর পুত্র জাহাঙ্গীর আলম(২৫)।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক ভোর ৫ দিকে শিবপুর গ্রামের মনিরের মৎস্য ঘেরের বাসায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হানা দিয়ে তাশ, নগদ টাকাসহ ৩ জুয়াড়ীকে হাতেনাতে আটক করে।
পরে আটককৃত জুয়াড়িদের শুক্রবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আমাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাতবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন


