শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড

সাম্প্রতি ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করায় শুক্রবার (১০ জুন) জুমার নামাজ বাদ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিলসিলায়ে ফুরফুরা শরিফের ভক্ত বৃন্দ ও সাধারণ মুসলমানদের শান্তিপূর্ণ র‍্যালী ও প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধায় পন্ড হয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লার মসজিদ থেকে হাজারো মুসলমান জনসাধারণেরা এসে কৃষান মজুমদার হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে সমবেত হয়।

শান্তিপূর্ন প্রতিবাদ সমাবেশ চলাকালে কালিগঞ্জ থানা পুলিশের কৃষ্ণনগর ইউপির দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এ এস আই ইব্রাহীম হোসেন সরকারের নিষেধ আছে বলে সমাবেশ অনুষ্ঠান বন্ধ করতে বলেন।

এনিয়ে হাজারো মুসলিম জনতার মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখান।

তারা বলেন, এই সমাবেশ কোন রাজনৈতিক দলের না, এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদ সমাবেশ। আমরা শান্তি পূর্ণ ভাবে পরিচালনা করছি তাহলে কেন পুলিশ বন্ধ করে দিবে।

এবিষয়ে দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার এ এস আই ইব্রাহীম হোসেন বলেন, আমি বিক্ষোভ মিছিল বন্ধ করতে বলেছিলাম কারণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা তাই। তবে আমি সমাবেশ করতে নিষেধ করিনি।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টরা যাতে দেশে ঢুকতে না পারে, প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন: সাবেক এমপি কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স