শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও চোরাচালান রোধে বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ প্রমুখ ।

এসময় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তি শৃংখলভাবে উদযাপন ও মাদক চোরা চালান, অবৈধ বালু ব্যবসায়ীদের অপতৎপরতা, চিংড়ি মাছের অপদ্রুব্য পুশ, বাজারে নিত্য প্রয়োজনীয় মালামালের দ্রব্যমূল্য স্থিতিশীল বজায় রাখতে সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড