বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রেডিও নলতার আয়োজনে কমিউনিটি সংলাপ

বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনোগোষ্ঠির প্রবেশাধিকার নিশ্চিৎ করতে সাতক্ষীরার কালিগঞ্জে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

‘বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনোগোষ্ঠির প্রবেশাধিকার চ্যালেঞ্চ ও উত্তোরণে করণীয়’- শীর্ষক কমিউনিটি সংলাপটি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন ইউএনও খন্দকার রবিউল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ্যা চক্রবর্তী, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার।

বক্তারা বলেন, ‘আইনি সহয়তা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। আমরা এই অধিকার নিশ্চিৎ করতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি।’
সুবিধাবঞ্চিত মানুষের জন্য তথ্য ডেস্ক চালু ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে যেকোন অভিযোগ-পরামর্শ দিতে পারে সেটা বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও।

প্রশ্ন-উত্তর পর্বে আইনজীবী জাফরউল্ল্যাহ ইব্রাহীম, নারীনেত্রী ইলা দেবী মল্লিক, অভিভাবক প্রতিনিধি রুমা আক্তার, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুসহ অনেকেই বিচার ব্যবস্থার অজানা বিষয় নিয়ে আলোচকদের নিকট প্রশ্ন করেন এবং আলোচকবৃন্দ যথাপযুক্ত উত্তর দেন।

রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার মডারেটর হিসাবে সংলাপটি পরিচালনা করেন।

কমিউনিটি সংলাপের সার্বিক সহযোগিতায় সুজাইল্যান্ড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) বাস্তবায়নে রেডিও নলতা ৯৯.২ এফএম।

উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দের প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, নারীনেত্রী, শিক্ষক, সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ, যুব সমাজ, উদ্যেক্তা প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন