শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমির মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমী কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমী বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। বর্তমানে পারিবারিক কর্মকান্ডের পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করছি।

আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবো। সুরাইয়া আফরোজ সুমী আসন্ন নির্বাচনে বিজয়ী হতে গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান, সদস্য বাবলা আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন।

সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোখলেসুর রহমান মুকুল, রিপোর্টার্স ইউনিটির তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম মামুন, সদস্য নজরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মোল্যা আব্দুস সালাম, মো. শের আলী, আব্দুল মাজিদ, অনলাইন প্রেসক্লাবের সদস্য তাজুল ইসলাম সাদ প্রমুখ।

প্রসঙ্গত, সুরাইয়া আফরোজ সুমী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর একমাত্র কন্যা। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিট এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন