বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ৪৬ বোতল ফেনসিডিল আটক- ১

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আকবর আলী খান (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত ফজর আলী খানের ছেলে।

থানা সত্যের জানাজায়, মাদককে না বেঁচে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলা নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মাদক ব্যবসায়ী আকবর আলীর বাঁশ বাগান থেকে একটি ব্যাগে ৪৬ বোতল ফেনসিডিল তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রহমান জানান, সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ফেনসিডিল, গাজা, ইয়াবাসহ ভিন্ন মাদকদ্রব্য কিনে এলাকায় ফেরি করে গোপনে বিক্রি করে আসছিল।

পরবর্তীতে থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন মোল্লা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন