বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ প্রেসক্লাবে নবাগত ওসি মো. শাহিনের মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন এর সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, আমি মাত্র ৯ দিন হলো কালিগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেছি। পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ও ভালবাসা অর্জনে যে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন আমি সেভাবেই কাজ শুরু করেছি।

আমি আইন শৃংখলা রক্ষা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কঠোর ভূমিকা রাখার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকল প্রার্থী এবং তাদের কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি পরিপূর্ণভাবে পালনের আহবান জানান এবং সার্বিক বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ সভাপতি শিক্ষক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক এমডি আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান মুকুল, ফজলুল হক, জিএম মামুন, সদস্য আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দিক, মো. জামাল উদ্দীন, আব্দুস সালাম, মো. শের আলী, মাসুদ খান, তাজুল হাসান সাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর