শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃত্তি প্রদান ও প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৪ এ সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা ও রোকেয়া মনসুর বৃত্তি ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হয়।

কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায় (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য শেখ নাজমুল ইসলাম।

ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সাফিয়া সেওঁতি স্মিতা, তার পিতা সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ। এর আগে কলেজের প্রতিষ্ঠাতা রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।

আলোচনা সভা, সংবর্ধনা, বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, নিয়াজ কওছার তুহিন, ইন্দ্রজিৎ মন্ডল, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, সুকুমার ঘোষ, নাজিমুদ্দীন আহমেদ, নাসিম সুলতানা, তৌহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, আওছাফুর রহমান, বিলকিস আক্তার, অলিউর রহমান, সোমা বিশ্বাস, সাইয়েদাতুন্নেছা মুক্তা, রতন কুমার ঘোষ, শম্পা রানী মৃধা, আমিনুর রহমান, শাহীনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, নবতোরণ গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামানসহ সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী