রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিক্ষকের পিটুনিতে ছাত্র হত্যা মামলায় চার শিক্ষক কারাগারে

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর ঘটনায় চার শিক্ষক সহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত ছাত্রের বাবা দীনবন্ধু দাস।

সোমবার (১৭ জুলাই) সকালে বাদী হয়ে কালিগঞ্জ থানায় তিনি এই মামলা দায়ের করেন। এর আগে গতকাল রাতে তিনি একটি এজাহার দাখিল করেছিলেন।

ওই মামলায় আটককৃত শিক্ষকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার আসামী শিক্ষকরা হলেন মূল অভিযুক্ত অবকাশ কুমার খাঁ, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারি শিক্ষক মনিরুল ইসলাম ও সিদ্ধার্থ রায় চৌধুরী সহ অজ্ঞাতনামা আরো চারজন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে রোববার (১৬ জুলাই) সকালে স্কুলের ছাদে কেক কেটে জন্মদিন পালন করছিলো নিহত রাজপ্রতাপ দাস, জুবায়ের আহমেদ, রাফি ও মোস্তফা সহ বেশ কয়েকজন ছাত্র। এসময় শিক্ষকদের অনুরোধে তা বন্ধ না করায় তাদের মারধরের শিকার হয় ওই ছাত্ররা। এরপর বাড়ি ফিরে দুপুর আড়াইটায় অসুস্থ অবস্থায় বমি করতে করতে মারা যায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র রাজপ্রতাপ দাস(১৫)।

এই ঘটনার জের ধরে অভিযুক্ত শিক্ষক অবকাশ খাঁ সহ বেশ কয়েকজন শিক্ষককে স্কুলকক্ষে অবরুদ্ধ করে রাখে ছাত্রজনতা। সহস্রাধিক ছাত্র ও বিক্ষুব্ধ জনতা স্কুলভবনের আসবাবপত্র, কাচের দরজা ও ৭টি মোটরসাইকেল ভাংচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বাড়ি থেকে নিহত রাজপ্রতাপের লাশ নিয়ে স্কুলভবন ঘেরাও ও বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পাহারায় ৪ জন শিক্ষককে কালিগঞ্জ থানায় আটক করে নিয়ে আসা হয়।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?