সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্কুল শিক্ষার্থীর মৃত্যু প্রধান শিক্ষকসহ আটক ৪

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের পিতা বাদী হয়ে সোমবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় স্কুলের প্রধান শিক্ষকসহ ৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ হেফাজতে থাকা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম।

সোমবার (১৭ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

কালিগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজপ্রতাপ দাশের মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (১৬ জুলাই) সকালে স্কুলে এক ছাত্রীর জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে শিক্ষকের মারপিটের কারণে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডীপুর গ্রামের দীনবন্ধু দাশের ছেলে রাজ প্রতাপের মৃত্যু হয়েছে এমন অভিযোগে শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষকদের ব্যবহৃত ৮ টি মোটরবাইক ভাঙচুর ও দু’টি মোটরবাইক আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের কক্ষ ভেঙে তছনছ ও স্কুলে আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক পুলিশ এসে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ভাবে ৪ শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়