মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিউবার ক্যাস্ত্রো পরিবারের ৬ দশকের ক্ষমতার ইতি টানলেন রাউল

কিউবার কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৮৯ বছর বয়সী রাউল ক্যাস্ত্রো। কিউবার রাজধানী হাভানায় পার্টির চার দিনব্যাপী সম্মেলনের শুরুতে তিনি এমনটি জানিয়েছেন। রাউলের সরে দাঁড়ানোর ঘোষণা পার্টিতে ক্যাস্ত্রো পরিবারের ছয় দশকের নেতৃত্বের অবসানের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে।

তবে তিনি কাকে উত্তরসূরি করবেন তা জানা যাবে সম্মেলনের শেষ দিন। ধারণা করা হচ্ছে, দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলকে পার্টি প্রধান হিসেবে বেছে নিতে পারেন।

শুক্রবার সম্মেলনে রাউল ক্যাস্ত্রো বলেন, তিনি সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় উজ্জীবিত ও দৃঢ়প্রত্যয়ী তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে চান।

১৯৫৯ সালের বিপ্লবের মধ্য দিয়ে রাউলের ভাই ফিদেল ক্যাস্ত্রো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। ২০১১ সাল থেকে পার্টির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন রাউল। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়েন ফিদেল ক্যাস্ত্রো। পরে ২০০৮ সালের দিকে প্রেসিডেন্টের পদ ছেড়ে ছোট ভাইকে সেখানে বসান। ২০১৬ সালে মারা যান তিনি।

করোনায় ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিউবা অনেকটা জর্জরিত। গত বছর দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ কমে যায়। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেসব নিষেধাজ্ঞা শিথিলের কথা জানিয়েছেন।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা