শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুবি আধুনিক ওয়েবসাইট পাচ্ছে ১০ লাখ টাকা ব্যয়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান ওয়েবসাইট বাতিল করে নতুন করে পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্রকাশ করা হবে। এর জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ।

তিনি বলেন, কন্টেন্ট রেডি করে দেশের স্বনামধন্য ১০টি কোম্পানিকে আমরা চিঠি দিয়েছি। কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সামনে এটা প্রদর্শন করবে। সেখান থেকে তিনটি বাছাই করব। এরপর সেই তিনটির থেকে সবচেয়ে ভালো যেটা হবে, সেটাই আমরা সিলেক্ট করে তাদেরকে কাজ দিব। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত এর সময় নির্ধারণ করা হয়েছে।

বর্তমান ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থীদের জন্য তথ্য, বিশ্ববিদ্যালয়ের পোর্টফলিও কিংবা বিভাগের নোটিশ কোনো কিছুই পর্যাপ্ত পরিমাণে নেই। এ নিয়ে নানা সময় শিক্ষার্থীরা তাদের হতাশার কথা জানালেও ওয়েবসাইটের পরিবর্তন আনা হয়নি।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাতিব হাসান মুরাদ বলেন, আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করলে শুধু কয়েকটা ফ্যাকাল্টি আর মেম্বারদের তথ্য পাই, গুরুত্বপূর্ণ নোটিশ বা তথ্য যথাসময়ে পাচ্ছি না। একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরও সহজলভ্য ও তথ্যবহুল হওয়া দরকার।

ওয়েবসাইটটিতে ঘেঁটে দেখা যায়, বিজ্ঞান অনুষদ ও ব্যবসা শিক্ষা অনুষদের কিছু বিভাগে কোন বিষয়গুলো পড়ানো হবে দেয়া থাকলেও বেশিরভাগ বিভাগে শুধু লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেই লেখা রয়েছে। অনেক বিভাগে স্নাতকোত্তরের কোর্স চলমান থাকলেও নেই সে বিষয়ে কোনো তথ্য। বিভাগের নোটিশ বোর্ডগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের নোটিশ না থাকলেও উইকেন্ড/ইভেনিং এম.এ/এমবিএর নোটিশ রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সিলেবাসের দিকে নজর দিলে দেখা যায়, শুধুমাত্র গণিত ও লোকপ্রশাসন বিভাগে পূর্ণাঙ্গ সিলেবাস দেয়া রয়েছে। বাকি যাদের দেয়া রয়েছে তাদেরগুলো আগের ব্যাচের জন্য কার্যকরী হলেও বর্তমান যেসব ব্যাচ চলমান, সেসব ব্যাচের জন্য নেই কোনো সিলেবাস। এছাড়া আইসিটি ডিপার্টমেন্ট সিলেবাসের জায়গায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে বিবরণ পত্র (প্রসপেক্টাস ইন কুমিল্লা ইউনিভার্সিটি) দেয়া রয়েছে।

প্রতি বিভাগের পোর্টফলিও তৈরি করা থাকলেও বিজ্ঞান অনুষদের গণিত বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগ, ব্যবসা শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল অনুষদের দুই বিভাগ ছাড়া আর কোনো বিভাগের পোর্টফলিওতে বিভাগের ছবিও দেয়া নেই। সারা বছর বিভিন্ন দিবস, অনুষ্ঠানের আয়োজন করা হলেও আপডেট করা হয়নি বিশ্ববিদ্যালয়ের পোর্টফলিও।

ওয়েবসাইটটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের পরিচয় বিস্তারিত দেয়া হয়নি। শুধুমাত্র নাম, ছবি, ই-মেইল, ফোন নম্বরে পরিচয় সীমাবদ্ধ। একজন শিক্ষক কোন বিষয়ে গবেষণা করছে বা করেছেন সেসব বিষয় নিয়ে কিছুই লেখা নেই ওয়েবসাইটে। ফলে, শিক্ষার্থীরা কোন গবেষণার কাজে কোন শিক্ষকের কাছ থেকে সঠিক দিক-নির্দেশনা পেতে পারেন তা নিয়ে সংশয়ে থাকেন।

ওয়েবসাইটে তথ্যের অপর্যাপ্ততা ও সীমাবদ্ধতা নিয়ে আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান বলেন, আমরা যুগোপযোগী একটা ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া শুরু করেছি। এরইমধ্যে কয়েকটা সফটওয়্যার ফার্মকে চিঠি পাঠানো হয়েছে। তাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা চলছে। অতি অল্প সময়ের মধ্যে আমরা নতুন ওয়েবসাইটটি সবার কাছে পৌঁছে দিতে পারব বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, আমরা নতুন ওয়েবসাইটের জন্য লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখকে প্রধান করে একটা কমিটি গঠন করেছি। এই কমিটি সফটওয়্যার ফার্মগুলোর সঙ্গে আলোচনা করে একটি আধুনিক ওয়েবসাইট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পে-স্কেলে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কার কত

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন অর্থাৎ,বিস্তারিত পড়ুন

কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজসহ দেশের সকলবিস্তারিত পড়ুন

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণিবিস্তারিত পড়ুন

  • দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
  • শিশুদের দায়িত্ববোধ শেখাতে ধাপে ধাপে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ
  • জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার
  • এ-লেভেল ও-লেভেল পরীক্ষায়ও প্রশ্নফাঁস, নেপথ্যে পাকিস্তান!
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবার্ষিকী উদযাপনে কমিটি; আহবায়ক চৈতালী, নয়ন সদস্য সচিব
  • ক্ষুধা ও দ্রোহের কিশোর কবি সুকান্ত স্মরণে সাতক্ষীরায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন
  • প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন
  • স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান
  • ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান
  • আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার
  • শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা : মধ্যরাতে বিক্ষোভে উত্তাল জাবি, প্রক্টরের পদত্যাগ দাবি