শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষক কার্ডে ১০১ কোটি টাকার সহায়তা, যেসব জায়গায় বিতরণ শুরু

কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা জোরদারে নতুন দিগন্ত খুলেছে কৃষক কার্ড কর্মসূচি। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা পাবেন প্রায় পাঁচ লাখ কৃষক। নির্ধারিত অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিমধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন কৃষকের তথ্য হালনাগাদ হয়েছে। বাকি ৫৬ হাজার ৫১৬ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। নভেম্বর মাসের মধ্যেই তা হালনাগাদ করা যাবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। দুই কর্মসূচিতে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের ভিত্তিতে সহায়তা পাবেন ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন কৃষক।

কৃষি মন্ত্রণালয় জানায়, প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কাজ চলছে। এতে বীজ ও সার সংগ্রহে কৃষকদের সুবিধা হবে। আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে এটি ৬৪ জেলায় সম্প্রসারণ করা হবে।

সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, ২ ডিসেম্বর কুষ্টিয়ার কর্মসূচির আওতায় খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকায় মোট ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক সহায়তা পাবেন। এর মধ্যে আইবাস++ যাচাইকৃত ব্যাংক হিসাব রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের। এ জন্য নির্ধারণ করা হয়েছে ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে খুলনা বিভাগের ১০টি উপজেলার ১১০টি কৃষি ব্লকে ১ লাখ ৪০ হাজার ৫৯৭ জন এবং ঢাকা বিভাগের ১৩টি উপজেলার ১৪৭টি কৃষি ব্লকে ১ লাখ ৫২ হাজার ২২০ জন কৃষক রয়েছেন।

অন্যদিকে, ৫ ডিসেম্বর গাইবান্ধার কর্মসূচিতে রংপুর বিভাগের আটটি উপজেলার ৫০টি কৃষি ব্লকে ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক সহায়তা পাবেন। আইবাস++ যাচাইকৃত হিসাব রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের। এ জন্য বরাদ্দ ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

দুই কর্মসূচি মিলিয়ে প্রায় পাঁচ লাখ কৃষকের জন্য বরাদ্দ ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। কৃষকের সংখ্যা বাড়লে এ অর্থও বাড়বে। কুষ্টিয়া সদরের একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষক কার্ড পাবেন। কার্ড বিতরণে যুক্ত থাকবে সোনালী ব্যাংক পিএলসি।

২৬ নভেম্বরের সারসংক্ষেপ অনুযায়ী, দেশব্যাপী ২৬ দশমিক ৯৮ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিটি অনুমোদন দিয়েছে ১৯ দশমিক ০২ লাখ কৃষককে। ব্যাংক হিসাব সংযুক্ত হয়েছে ১৬ দশমিক ৫২ লাখ এবং আইবাস++ যাচাই সম্পন্ন হয়েছে ১৫ দশমিক ৩২ লাখ জনের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বাসসকে বলেন, কৃষক কার্ড কর্মসূচি মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের যোগাযোগ ও সেবাকে আরও সুসংহত করবে। উন্নত বীজ, সুষম সার, আধুনিক প্রযুক্তি, যান্ত্রিকীকরণ ও আবহাওয়াভিত্তিক পরামর্শের সমন্বয়ে তাঁরা কাজ করছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাসসকে বলেন, প্রকৃত কৃষকদের কাছে সরাসরি স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের কল্যাণ ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ কর্মসূচি কৃষকদের আর্থিক চাপ কমাতে ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তথ্য সূত্র: বাসস

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে নিয়ে ভারত আনুষ্ঠানিক জবাব ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেনবিস্তারিত পড়ুন

ক্ষমতার ৮ মাসে শিক্ষায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ক্ষমতায় আসার পর গত আট মাসে সরকারের নেওয়া ও বিবেচনাধীন বিভিন্ন সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে হঠাৎ বদলি

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকেবিস্তারিত পড়ুন

  • করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
  • পলাতক স্বৈরাচার কখনো দেশে ফিরতে পারবে না : জাহেদ উর রহমান
  • মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
  • ‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ