মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রায় খাল পুনঃখনন

কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রায় খাল পুনঃখনন করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং খাল পুনঃখনন কমিটি ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে গোলখালী গ্রামে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম গাজীর সভাপতিত্বে খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেশ সানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সালাম খান, খাল পুনঃখনন কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য রেজাউল করিম, প্রাক্তন চেয়ারম্যান

মোঃ মনজুর আলম নান্নু,আরও উপস্থিত ছিলেন জলবায়ু সহনশীল দলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল তরফদার, তাসের আলী মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলের বিভিন্ন সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে এই সংকট আরও প্রকট। কৃষিতে সংকট কাটিয়ে উঠতে কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টি করে এক ফসলী জমিকে একাধিক ফসল চাষে উন্নীত করতে ও খরা মৌসুমের ফসল রক্ষায় খাল পুনঃখনন করা হচ্ছে। ফলে কৃষকরা খালের দুই পাশের প্রায় একশত একর জমি একাধীক ফসলের আওতায় আসবে। এছাাড়াও খালের বাঁধে সবজি চাষ এবং দেশীয় মাছের অভায়রণ্য তৈরি হবে। এভাবে কৃষককে কৃষি কাজে উদ্বুদ্ধ করতে পারলে সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমবে এবং কর্মক্ষেত্র বাড়বে। ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ তথা এশিয়ার সর্ব দক্ষিণে অবস্থিত গোলখালী গ্রাম। এখানে খাল পুনঃখননের ফলে মিষ্টি পানির জলাধার সৃষ্টি হলে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন করা সম্ভব হবে। যার বাজার মূল্য হবে ষাট হাজার টাকার উর্দ্ধে। পূর্বের ন্যায় গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ফিরে আসবে। লিডার্স এর মাধ্যমে খাল পুনঃখনন কার্যক্রম যেটুকু করা সম্ভব হবে বাকি কাজ কয়রা উপজেলা প্রশাসন থেকে খননের উদ্যোগ নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ