শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজ থেকে

কৃষি ডিপ্লোমা পাশকৃতদের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা সিটি কলেজ থেকে কৃষি ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক উপ-সহকারী কৃষি কর্মকর্তা (নন ক্যাডার) পদে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ শে মার্চ) সকাল ১১ টায় কৃষি ডিপ্লোমা বিভাগের আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আমজাদ হেসেন।

কৃষি ডিপ্লোমা বিভাগের বিভাগীয় প্রধান শেখ আব্দুর রাজ্জাকের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ইউনুস আলী, ইসলামীক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আজিজ, ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শেখ আব্দুল ওয়াদুদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম প্রমূখ।
এছাড়া সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সিহাব ও আনোয়ার হোসেন ।

অনুষ্ঠানে নাহিদ মল্লিক, আতাউল্লাহ, অলিউর রহমান মিরাজ, রবিউল ইসলাম, কমলেশ দাস, আশরাফুল আলম, আনেয়ার হেসেন, হরিদাস সানা, মেশকাতুল মেজবাহ, সোহেল হোসাইন, তারিফুর রহমান, শরিফুল ইসলাম, মৃনাল সরকার, মাহমুদ হাসান, অর্পনা রানী সরদার ও শাহনেওয়াজকে সংবর্ধণা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা সিটি কলেজ থেকে ২০২১ সালে কৃষি ডিপ্লোমা পাশ করে ৯ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরী পেয়েছিল। ২২ সালে কৃষি ডিপ্লোমা পাশ করে ১৬ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরী পেয়েছে এবং স্কুল ও মাদ্রাসায় কৃষি শিক্ষক হিসেবে এনটিআরসি ৯ জনকে নিয়োগ দিয়েছে। এভাবে সাতক্ষীরা সিটি কলেজে কৃষি ডিপ্লোমা বিভাগের সাফল্যের ধারা অব্যাহত আছে।
বক্তারা আরো বলেন, অনার্স মাস্টার্স পাস করে যেখানে বেকার থাকতে হয় সেখানে কৃষি ডিপ্লোমা পাশ করে অনায়াসেই চাকুরী পাওয়া সম্ভব। সাতক্ষীরা সিটি কলেজের ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থীদের বর্তমানে যুগোপযুগী, আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়। এসময় বেকার থেকে মুক্ত হতে ছেলে মেয়েকে কৃষি ডিপ্লোমার প্রতি উৎসাহ দেওয়ার আহবান জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইতিকা রানী।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা