শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে কৃষকের কাঁচা ইরি ধানের ফসল কেটে ক্ষতিসাধন, থানায় অভিযোগ

যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে রবিউল ইসলাম নামে এক কৃষকের ইরি ধানের ফসল কেটে ও মাছের ঘেরে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতিসহ হুমকি প্রদান করার অভিযোগ উঠছে।

এ ঘটনায় ওই ব্যক্তি থানায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আওয়ালগাতী গ্রামের মোকাম আলী মোড়লের ছেলে কৃষক রবিউল ইসলামের সাথে একই গ্রামের শাহাদাৎ আলী মোড়লের ছেলে জব্বার মোড়লের (৩০) জমিজমাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে আওয়ালগাতী মৌজায় খালের ধারে মাছের ঘেরের ভেতরে কৃষক রবিউল ইসলামের ৪ শতক জমির কাঁচা ইরি ধান কেটে ও পা দিয়ে পাড়িয়ে দেয় জব্বার আলী।
এ দৃশ্য দেখে তাকে বাধা দিতে গেলে মারপিট ও খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়।

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ কুমার বসু বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ