শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ষড়যন্ত্র থেকে রেহায় পেতে ঘের মালিকের সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে মাছের ঘের নিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে রেহায় পেতে কন্দর্পপুর এলাকার ঘের মালিক খালিদ হোসেন সংবাদ সম্মেলন করেছেন।

কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খালিদ হোসেন (৩০) বলেন, ২০১৭ সালে তিনি পাঁচ বছরের জন্য উপজেলার কন্দর্পপুর এলাকার হাজরা তলার কুড়ের প্রায় ১৩০ বিঘা মাছের ঘের জমির মালিকদের কাছ থেকে হারি নেন।

তিনি ওই ঘেরের জমির মালিকদের হারির টাকা পরিশোধ করাসহ সঠিক সময়ে পানি নিষ্কাশনও করেছেন। যাহা চার বছর অতিবাহিত হয়েছে এবং এক বছর বাকী আছে। কিন্তু কন্দর্পপুর এলাকার আব্দুল লতিফ (৩৫), আবুল কালাম আজাদ (৩৫), আব্দুল মান্নান গাজী (৫০) ও রুহুল আমিন হিরন (৪২) তাকে ও তার পরিবারের লোকজনের নামে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। খালিদ হোসেন আরও বলেন, আব্দুল মান্নান হজে¦ লোক পাঠানোর ব্যবসায় প্রতারণা করার বিষয়ে থানা সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে এবং রুহুল আমিন (হিরন) দূর্ণীতির দায়ে ইসলামী ফাউন্ডেশন হইতে চাকুরীচ্যুত।

এছাড়া মাছের ঘেরের বেরি কেটে দিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করাসহ তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ কারণে এলাকায় তাদের মানহানি হচ্ছে। তারপরও দূষ্কৃতিকারীরা ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে। তাদের হাত থেকে রেহায় পেতে ও সঠিকভাবে ঘের করার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাসুদুর রহমান, জমির মালিক আব্দুর রশিদ, সোহাগ হোসেন ও লিটন গাজী।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ