শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার পাঁজিয়া বাজার রুপালী ব্যাংকের নীচতলায় পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ও পরিচালক বাবুর আলী গোলদারের সঞ্চালনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিষ্ঠানের হলরুমে ওই ভ্যান গাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানের পাঁজিয়া ইউনিয়নের ৯ জন প্রান্তিক জনগোষ্ঠী হত দরিদ্রদের হাতে (পায়ে চালিত) ভ্যান গাড়ির চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় ৯ টি (পায় চালিত) ভ্যান ৯ জনকে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তৃতা করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চচেয়ারম্যান মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক তাপস দে, পাঁজিয়া ইউপি সদস্য রেজাউল ইসলাম, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সভাপতি নজরুল ইসলাম খান, প্রেসক্লাব কেশবপুর সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, দশকাউনিয়া সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক দীন মোহাম্মদ, যশোর জজকোর্ট আইনজীবী সহকারী ইউনুস আলী, সমাধান এনজিও কর্মী ও সাংবাদিক সিদ্দিকুর রহমান, গড়ভাঙ্গা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোসলেম উদ্দিন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য আব্দুল গফফার প্রমুখ।

উপকারভোগীরা হলেন, আরাধন দাস, রবিউল ইসলাম, বিশ্ব বিশ্বাস, মোমজেদ হোসেন, কামরুল ইসলাম, রবিউল মোড়ল, শামছুর রহমান, রমেশ ও দেব্রত।

উপকাভোগী আরাধন দাস বলেন, আমি আজ ভ্যান গাড়ি পায়ে খুব উপকৃত হলাম। খুব খুশি হয়েছি। সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার চির অমর হোক।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর