শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ৬টি কমিউনিটি ক্লিনিকে ওয়াস প্রকল্পের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার ৬টি কমিউনিটি ক্লিনিকে ওয়াস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার গড়ভাঙ্গা কমিউনিটি ক্লিনিকে এ্যামিরিকারর্সের বাস্তবায়নে ও ওয়ার্ডের সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে ওয়াস প্রকল্পের উদ্বোধন করা হয়। গড়ভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহারের সভাপতিত্বে ও ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিকা চক্রবর্তীর পরিচালনায় ওয়াস প্রকল্পের উদ্বোধন করেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, কেশববপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও প্রকল্পের সমন্বয়কারী আশিকুল আলম।
উল্লেখ্য প্রকল্পের আওতায় ৬টি কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন যাবৎ পানির সমস্য ছিল। যেটা ওয়াস
প্রকল্পের মাধ্যমে দূরিভুত হবে।

কেশবপুরে ছাত্রলীগের নেত্রী পায়েল
রহমান ইভার জন্মদিন পালিতঃ

যশোরের কেশবপুরে ছাত্রলীগের নেত্রী পায়েল রহমান ইভার জন্মদিন বুধবার সন্ধ্যায় শহরের আমার ক্যাফে-তে কেক
কাটার মাধ্যমে পালিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে কেক কাটেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি
ও পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের
সভাপতি এস আর সাঈদ, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব ও প্রথম আলো বন্ধুর সভাপতি শরিফুল ইসলাম।

এমপি শাহীন চাকলাদারের যশোরের নাগরিক
সংবর্ধনা সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভাঃ

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন
চাকলাদারের যশোর টাউনহল ময়দানের নাগরিক সংবর্ধনা সফল করতে কেশবপুর সদর আওয়ামী লীগের এক প্রস্তুতি
সভা বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
আফছার উদ্দীন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতিসভায়
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস, ইউপি সদস্য ওলিয়ার
রহমান প্রমুখ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন
কুমার মুখার্জী, সদস্য শাহাদাৎ হোসেন, সদস্য জাহাঙ্গীর হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী
লীগনেতা আমিন দফাদার, মিজানুর রহমান বাবু, কেশবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মতলেব
প্রমুখ।
সভায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন
চাকলাদারের যশোর টাউনহল ময়দানের ৩১ অক্টোবর বিকাল ৩টার নাগরিক সংবর্ধনা সফল করতে কেশবপুর সদর
ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন। বৃহস্পতিবার সকালে তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের ব্রম্মকাটি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, আওয়ামী লীগনেতা আমিনুল ইসলাম, যুব মহিলালীগের আসমা খলিল প্রমুখ।
গণসংযোগকালে নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম তাঁর সময়ে সম্পন্ন করা ব্যাপক উন্নয়নমূলক
কাজের উলে-খ করেন এবং বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক