সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে কলকাতায় মিছিল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে কলকাতায় সংহতি মিছিল করেছে ভারতীয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সর্বভারতীয় বামপন্থি সংগঠনটি কলকাতার পার্ক সার্কাসের কাছে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে সমবেত হয়।

সেখান থেকে সংহতি মিছিল করে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে।

যদিও লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এই মিছিল সামনের দিকে এগোতেই কিছুটা দূরেই আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে মিছিল সামনের দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। পরে সেখানেই পথসভার আয়োজন করে সংগঠনটি।

এআইডিএসও কলকাতা জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, বাংলাদেশের কোটা আন্দোলনকে তাদের সংগঠন সমর্থন জানাচ্ছে। বাংলাদেশে আন্দোলনরত নিহত ও শহীদের সমবেদনা জানাচ্ছি। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, কেবল বাংলাদেশই নয়, পৃথিবীর যেকোন প্রান্তেই শিক্ষার্থীরা যখন ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন করবে আমরা তাদের পাশে দাঁড়াব এবং আজকে যেভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা বুক চিতিয়ে লড়াই করছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদের লাল সালাম জানাচ্ছি।

মিজানুর আরও জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, যোগমায়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকের এই সংহতি মিছিলে অংশ নিয়েছেন। সূত্র : বাংলানিউজ২৪

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী