মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটি টাকা আয় থাকলেও নিবন্ধন নবায়নে অনীহা ৯০ ভাগ নার্সারীর

মিঠুন সরকার: নার্সারীতে বার্ষিক কোটি টাকা আয় থাকলেও নিবন্ধন নবায়ন নেই ৯০ ভাগের ও বেশি নার্সারীর। শুধু নার্সারীর নিবন্ধন নবায়ন নয় অনেক নার্সারীর সক্ষমতা থাকলেও আয়কর রিটার্ন দাখিল করননা অনেক বড় বড় নার্সারী মালিকরা।

যশোর জেলা কৃষি অফিসের তথ্য মতে, “ জেলার ৮ টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ২১৭ টি নার্সারী আছে। এর মধ্যে ১০৭ টি নার্সারীর নিবন্ধন ছিল। এই ১০৭ টির মধ্যে ৩ টি নার্সারীর নিবন্ধনের মেয়াদ শেষ হয়নি। বাকি ১০৪ টি নার্সারীর নিবন্ধন কয়েকধাপে শেষ হয়ে গেছে।”

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ‘ যশোরের মনিরামপুর উপজেলার বাসুদেবপুর ও সদর উপজেলার কুয়াদা বাজার, বারী নগর, চূড়ামনকাঠি ও এর আশে পাশেই নার্সারী আছে প্রায় ৬০০ এর কাছাকাছি। শুধুমাত্র বাসুদেবপুর থেকেই বছরে ১০ কোটি টাকার চারা বিক্রি হয়। অথচ সেখানে নিবন্ধিত নার্সারীর সংখ্যা অতি নগণ্য।

নার্সারী নিবন্ধনের বিষয়ে যশোর কৃষি অফিসের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল বলেন, “ মানসম্পন্ন চারা উৎপাদন নিশ্চিত করতে নার্সারী গুলোকে সার্বক্ষনিক মনিটরিং এ রাখছি আমরা। মেয়াদ উত্তীর্ণ নার্সারী মালিকদের আমরা বার বার নিবন্ধন নবায়নের জন্য বলেছি। এর পরেও যদি তাঁরা নিবন্ধন নবায়ন না করে তাহলে আমরা প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবো।”

বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রমরমা নার্সারীর ব্যবসা চালু হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এখাত থেকে। পক্ষান্তরে শুধু সরকার নয় চারা ক্রেতারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অনিবন্ধিত এসব নার্সারী নিবন্ধনের আওতায় না আনতে পারলেও চারা উৎপাদনের গুণগত মান নিয়ন্ত্রন জোরদারের দাবী জানিয়েছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক