শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি: ইসি সচিব

প্রথম দফা পৌরসভা নির্বাচনে কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেছেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ শতাংশ, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।প্রথম ধাপে অনুষ্ঠিত ২৪টি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতিও অনেক বেশি ছিল। একটি ‘সাকসেসফুল’ নির্বাচন হয়েছে।

সোমবার ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম ও ইসির মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

নির্বাচন চলাকালে চট্টগ্রামের সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে মো. আলমগীর বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজনকে সরতে বলায় হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। পরে ইভিএম পুনঃস্থাপন করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ধামরাই পৌরসভা নির্বাচনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল কেড়ে নেওয়া প্রসঙ্গে মো. আলমগীর বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁদের কাছে এখনো আসেনি। এ বিষয়ে তারা খবর নেবেন। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সচিব জানান, প্রার্থীর মৃত্যুর কারণে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিকেল সোয়া চারটায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে প্রার্থীর মৃত্যুর খবর জানান। ভোট গ্রহণ চলাকালে বেলা ৩টা ৩২ মিনিটে তিনি মারা গেছেন বলে ওই আবেদনে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত