রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে আইসিসের কাশ্মীর শাখা। খবরটি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমে দিল্লি পুলিশের কর্মকর্তা শোয়েতা চৌহান জানিয়েছেন, আইসিস কাশ্মীরের কাছ থেকে মৃত্যুহুমকি পেয়েছেন বিজেপির সংসদ সদস্য গৌতম সদস্য।

তিনি আরও জানান, এরই মধ্যে বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি বাড়তি সতর্কতার জন্য গম্ভীরের বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গম্ভীরের ব্যক্তিগত সহকারীর দায়ের করা এফআইরে বলা হয়েছে, ‘২৩ নভেম্বর রাত ৯টা ৩২ মিনিটে গৌতম গম্ভীরের অফিসিয়াল আইডিতে আইসিস-কাশ্মীরের দেওয়া একটি ইমেইল পেয়েছি আমরা।’

সেই মেইলে কী লেখা ছিল তা এফআইআরে উল্লেখ করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেই ইমেইলে লেখা, ‘আমরা তোমাকে (গম্ভীর) ও তোমার পরিবারকে মেরে ফেলবো।’

ক্রিকেট ছেড়ে রাজনীতিবিদ হওয়ার পর থেকে কাশ্মীরে জঙ্গিবাদ নিয়ে নানান সময় ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন গম্ভীর। এর আগে ২০১৯ সালেও দিল্লি পুলিশকে মৃত্যু হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন ৪০ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা