শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় ২ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে প্রশিক্ষণ

আজ ২৪ শে মে ২০২৪ রোজ শুক্রবার খুলনা সি এস এস আভা সেন্টারে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার জন্য জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় ২ দিনব্যাপী “জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ” বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা এবং শ্যামনগর, আশাশুনি, ও কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ৩০ জন নেতৃবৃন্দ এই কর্মশালাতে অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবেন।

এছাড়াও, অধিপরামর্শ প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, নীতি নির্ধারক, শিক্ষক, সাংবাদিক, এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, যাঁরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। তিনি সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন যে,”আমাদের লক্ষ্য হলো বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা, যাতে তাঁরা সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তবিবুর রহমান, পরিচালক, স্থানীয় সরকার, খুলনা বিভাগ।

প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন যে “জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন দুরে‌্যাগ বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্ব অধিক পরিমানে কার্বন নিঃস্বরণ করছে যার কারনে বাযুমন্ডলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্র স্তর যদি এক মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের ১৭% ভূখন্ড সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। সমুদ্র গর্ভের উচ্চতা বেড়ে লোনা পানি নদী নালার মাধ্যমে ভূপৃণ্ঠে প্রবেশ করছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে, লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে কিন্তু আমরা কম দায়ী। এজন্য আরও সচেতন হয়ে আমরা কিভাবে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রন করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য বিশ্ব অনেক সোচ্চার হয়েছে। জলবায়ু পরিবর্তনের পিছনে কি কি কারন দায়ী সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়গুলো উঠে আসবে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজ নিজ সামর্থ নিয়ে যদি মানুষের কল্যানে একতাবদ্ধভাবে কাজ করে তাহলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব।”

২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৫ শে মে ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে বিভিন্ন সেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্ভাবনী পদ্ধতি এবং অধিপরামর্শ কৌশল নিয়ে আলোচনা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ