মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার চালনা পৌর নির্বাচন: ভোটের ফল প্রকাশের আগে বিএনপি প্রার্থীর মৃত্যু

ভোট চলাকালীন খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মোঃ আবুল খায়ের খান মারা গেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) বি‌কেল সোয়া ৩টার দি‌কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার দুপুর পৌনে ২টায় ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল মান্নান খান।

তিনি জানান, সাধারণ ভোটারদের ভোট জোরপূর্বক ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতীকে দিয়ে দেয়া ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সহায়তায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। সকাল ৮টায় ভোট গ্রহণের পর থেকে চালনা পৌরসভার বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলছিল বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের দিন থেকে চালনা পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আবুল খয়ের খান করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছি‌লেন।
সোমবার বি‌কেল সোয়া তিনটার দি‌কে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টায় চালনা পৌরসভায় ভোটদান শুরু হয়। এই পৌরসভায় ১২ হাজার ১০০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৬৩ ও নারী ৬ হাজার ২৩৭জন ভোটার রয়েছেন। চালনা পৌরসভায় নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন: আ.লীগ মনোনীত সনত কুমার বিশ্বাস, বিএনপি মনোনীত মোঃ আবুল খায়ের খাঁন ও স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল।

এর মধ্যে করোনা আক্রান্ত হওয়ায় বিএনপি প্রার্থী আবুল খয়ের খান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নয়টি সাধারণ ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩৭জন।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন