শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় দু’দিনের পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

খুলনায় চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে ধর্মঘটের ঘোষণা আসে। বাস ধর্মঘটের পাশাপাশি খুলনায় চলছে যাত্রীবাহী লঞ্চ ধর্মঘটও। এই পরিবহন ধর্মঘটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিএনপি নেতারা বলছেন, শনিবার বিএনপি’র খুলনায় বিভাগীয় সমাবেশ পণ্ড করতেই সরকারের হয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে।

তবে, মালিক ও শ্রমিক নেতারা বলেছেন, এই ধর্মঘট জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ আর রাস্তায় তিন চাকার বাহন চলা বন্ধের জন্যে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে খুলনায় হঠাৎ করেই বস ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়ে মানুষ। বাসের অভাবে অনেকেই টার্মিনালে বসে থাকেন।

এই ‘পরিবহন ধর্মঘটের’ কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খুলনায় কোনো গাড়ি প্রবেশ ও খুলনা থেকে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে না যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

ইজিবাইক ও ভ্যানে করে যাতায়াত করছেন অনেক মানুষ। সেগুলোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন।

কেন মানুষের এই দুর্ভোগ তা জানতে খুলনার বাসস্টান্ডে গিয়ে কোন মালিক বা শ্রমিক নেতার দেখা মেলেনি। কাজ না থাকায় সেখানে ক্রিকেট খেলছেন পরিবহন শ্রমিকেরা।

এদিকে, ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে খুলনা বিএনপি নেতাকর্মীরা। এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, শনিবারের গণসমাবেশ বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে।

তারা বলেন, সরকারের চাপে ডাকা এই ধর্মঘটকে উপেক্ষা করেই নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেছেন। কোন বাধা গণসমাবেশকে আটকাতে পারবে না।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও দাবি করেন, বৃহস্পতিবার রাতে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে মোট ৬০ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, শান্তি ভঙ্গের আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে টেলিফোনে মালিক-শ্রমিক নেতারা জানান কারো চাপে তারা ধর্মঘট ডাকেনি।

একই রকম সংবাদ সমূহ

লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় ‘মার্তৃ ফ্রেস ড্রিংকিং ওয়াটার’ নামেবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!

আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়।বিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত