বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের কর্মী সমাবেশ

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যো‌গে কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। পাইকগাছা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গ‌নে শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় প‌বিত্র কুরআন তে‌লাওয়া‌তের মাধ‌্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা করেন খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা ক‌রেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তৃতায় ‌মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”

খুলনা জেলা দক্ষিণ শাখার সাধা‌রণ সম্পাদক অয়েসকুরনীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা ক‌রেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস‌্য শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক আব্দুল্লাহ আবিদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন মিলন সহ কয়রা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সামিউল হক সহ খুলনা জেলা দক্ষিণের বিভিন্ন থানা ও ইউনিয়ন ক‌মি‌টির নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ