রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা-সাতক্ষীরা ভঙ্গুর মহাসড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রধান যোগাযোগ লাইফ লাইন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন ভয়ংকর রূপ নিয়েছে। কোথাও গর্ত, কোথাও খানাখন্দ, আবার কোথাও জমে থাকা পানিতে কর্দমাক্ত জলাশয়—এ যেন আধুনিক কোনো সড়ক নয়, জনজীবনের জন্য এক মরণফাঁদ। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়কে চলাচল করছে আতঙ্ক নিয়ে। দুর্ঘটনা ঘটছে নিয়মিত, প্রাণহানির খবর আসছে বারবার। অথচ কর্তৃপক্ষের নীরবতা যেন জনভোগান্তিকে আরও গভীর করে তুলছে।

এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখা।

নগরীর জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের সামনের ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানায় সংগঠনটি। উদ্দেশ্য ছিল পরিষ্কার—রাস্তা এখন এমন অবস্থায় পৌঁছেছে, যেন মাছ ছাড়া যায়!

প্রতীকী এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ও মহানগর নিসচার উপদেষ্টা প্রফেসর মো. সামিউল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অভিযোগ করেন, মাত্র পাঁচ বছর আগে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়ক আজ ভয়ংকর অবস্থায় নেমে এসেছে। প্রকল্পটি বাস্তবায়ন করে প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’। তারা ২০২০ সালের জুনে কাজ শেষ করলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় আজ এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জিরোপয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কের কোথাও বড় গর্ত, কোথাও খানাখন্দ, আবার কোথাও জমে থাকা পানিতে গাড়ি উল্টে যাচ্ছে। স্থানীয়দের ভাষায়—এই মহাসড়ক এখন “মরণফাঁদ”।

বক্তারা বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে চলাচল করে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা—সবকিছুর সঙ্গে জড়িত এই সড়ক। অথচ প্রতিদিন মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
তাদের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চরম উদাসীনতায় কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। বরং দায়সারা কাজ করে জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তোলা হচ্ছে।

সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। প্রয়োজনে তারা সড়ক ভবন ঘেরাও কর্মসূচিসহ সর্বাত্মক আন্দোলনের ডাক দেবেন।

প্রতীকী কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ জানায়, প্রতিদিন সড়কে চলাচল করা মানে মৃত্যুঝুঁকি নিয়ে পথ পাড়ি দেওয়া। তারা বলেন, “মাত্র পাঁচ বছর আগে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানানো হলো, অথচ এখন এর কোনো অস্তিত্ব নেই। তাহলে টাকা কোথায় গেল?”

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা