মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২১ আগস্ট) ১১টায় যশোরে শার্শা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়াকর্মীদের আয়োজনে এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনাপোল বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল কাস্টম হাউজের সামনে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান, পাশাপাশি যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান স্বৈরাচারী সরকারী পক্ষে লিখেছেন ও দালালি করেছেন, সেই সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন জামাল উদ্দিন, বকুল মাহবুব, দেবুল কুমার দাস, আহমদ আলী শাহিন, মনিরুল ইসলাম মনি, এম এ রহিম, শাহিনুর রহমান শাহিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওসমান গনি, নাসির উদ্দিন, সুমন হোসেন, ইকরামুল ইসলাম, রফিকুল ইসলাম, আইয়ুব হোসেন পঙ্খী, রাসেল হোসেন, নাসির উদ্দিন, কোরবান আলীসহ শার্শা উপজেলা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে