মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গভীর রাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, ৫০ হাজারে মুক্তি

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে প্রেমিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সালিশরত অবস্থায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের পোশাক শ্রমিক কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় উপজেলার মুশল্লী ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামের আবু ব্ক্কর সিদ্দিকের ছেলে মো. বিপ্লব মিয়ার (৩২)। বিয়ের প্রলোভনে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন বিপ্লব। গভীর রাতে ওই কিশোরীর কাছে গিয়ে এলাকাবাসীর কাছে বেশ কয়েকবার ধাওয়াও খেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতেও কিশোরীর বাড়িতে যান বিপ্লব। আগে থেকেই ওঁৎ পেতে থাকা লোকজন ঘরে প্রবেশ করে দুজনকে অনৈতিক অবস্থায় ধরে ফেলেন। পরে রাতভর বিপ্লবকে বেঁধে রেখে কয়েক দফা সালিশ বসে। পরে বিকেলে মেয়ের বাড়িতেই সালিশে সিদ্ধান্ত হয় কিশোরীর বয়স কম হওয়ায় বিয়ে না করিয়ে ৫০ হাজার টাকা অর্থ জরিমানার। এক পর্যায়ে অভিযুক্ত বিপ্লবের পরিবারের পক্ষ থেকে সালিশকারীদের হাতে ৫০ হাজার টাকা তুলে দিলে মুক্তি পান বিপ্লব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, সালিশে সিদ্ধান্তের পর শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম না।
তবে মেয়েটি সালিশে বলেছে, বিপ্লব আরও বেশ কয়েকদিন তার ঘরে এসে রাত যাপন করেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক রফিককে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

উপ-পরিদর্শক রফিক জানান, তিনি গিয়ে দেখেন স্থানীয়রা বিষয়টি ফয়সালা করেছেন। কেউ অভিযোগ করেনি। তাই পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা