বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরমে হাঁসফাঁস করছে দেশবাসী, রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা

পূর্বাভাসকে সত্য পরিণত করে প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। দেশের ১৪টি অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চারটি অঞ্চলের ওপর দিয়ে। এই অবস্থায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলে, রাতের তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে।

আবহাওয়া অফিস মাসের শুরুতেই বলেছিল এক থেকে দু’টি তীব্র তাপপ্রবাহের কথা। এবার গরমকাল শুরুর আগেই তিনটি তাপপ্রবাহ বয়ে গেলেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরোয়নি। কিন্তু চতুর্থ তাপপ্রবাহের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি দিয়ে শুরু হয়েছিল, যা মঙ্গলবার (২০ এপ্রিল) সব রেকর্ড ছাড়িয়ে ৪০ দশমিক ৩ ডিগ্রিতে দাঁড়ালো।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরুলে সে অবস্থাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে।

এই অবস্থায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটাও অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

অন্যদিকে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে বাতাসে বেড়েছে জলীয়বাষ্পের পরিমাণও। ফলে গরমে হাঁসফাঁস করছে দেশবাসী। মঙ্গলবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৮ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রাও যদি বাড়ে তবে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠবে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন