শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭১

অবরুদ্ধ গাজায় বিমান হামলায় নারী ও শিশুসহ ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

গত ১১ দিন ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭১ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডের দক্ষিণ অংশের একটি বাড়িতে এই বিমান হামলা চালায় ইসরায়েল।

অন্যদিকে, গাজার খান ইউনিস এবং রাফাহ এলাকায় লাগাতার বোমা হামলার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে আল জাজিরা।

মেডিকেল সূত্র জানিয়েছে, রাফাহ এবং খান ইউনিসের বাড়িগুলোতে বোমা হামলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাতের আঁধারে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ২০০ টিরও বেশি হামলা চালিয়েছে তারা।

সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের দিকে যেসব বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এর বেশিরভাগই দক্ষিণ গাজায়।

একই রকম সংবাদ সমূহ

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কেরবিস্তারিত পড়ুন

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী