বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চার মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত এ ঘটনায় মোট মৃত্যু হলো ১০ জনের।

রোববার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে মারা যান দগ্ধ জহিরুল ইসলাম (৪০) ও মোতালেবের (৪৫)।

সোমবার (১৮ মার্চ) সকালে মৃত্যু হয় শিশু সোলায়মানের (৯) ও রাব্বির (১৩)।

জহিরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আয়নাল ফকিরের ছেলে। মোতালেব টাঙ্গাইলের মধুপুর থানার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

শিশু সোলায়মান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শফিকুল ইসলামের ছেলে ও শিশুর রাব্বি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মো. শাহ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ রাব্বির শরীরের ৯০ শতাংশ, সোলাইমানের ৮০ শতাংশ, জহিরুলের ৬৫ শতাংশ ও মোতালেবের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে মারা যান দগ্ধ নার্গিস খাতুন (২২)। সেদিনই সকালে মৃত্যু হয়েছে আরিফুল ইসলাম (৩৫) ও মহিদুল খানের (৩০)।

শনিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তৈয়বা (৪), তার ভাই তাওহিদ (৬) ও মো. মুনসুর আলী আকন্দের (৪৫)।

বর্তমানে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুরের আগুনে আরও এক মৃত্যু, বেড়ে ছয়গাজীপুরের আগুনে আরও এক মৃত্যু, বেড়ে ছয়
এলাকাবাসী জানায়, তেলিরচালা এলাকার শফিকুল ইসলাম শফিক তার বাসার জন্য গ্যাস সিলিন্ডার আনেন। সেটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে এটিকে বাইরে রাস্তায় ফেলে দেন। সেখানে একটি মাটির চুলার আগুন সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা