শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

গাজীপুরের কালিয়াকৈরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারা হলেন, কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া এলাকার আবদুস সবুরের ছেলে শরিফ (২৮), একই এলাকার রামচন্দ্রপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং কড়ইতলী এলাকার আবদুল করিমের ছেলে রুবেল হাসান (২১)।

পুলিশ ও ভিকটিমের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বখাটে শরিফ মোবাইলে ফোনে কল করে জানায় তার কাছে ভিকটিমের ছবি রয়েছে। ওই ছবি নিতে পাশের গ্রামের সিরাজপুরে আসতে বলেন। অন্যথায় ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হুমকি দেন। ছবি নিতে স্কুলছাত্রী ওই গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডিপেরচালা এলাকায় পৌঁছলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা শরিফ, রাশেদ ও রুবেল ভিকটিমকে মুখ চেপে ধরে পাশের বাগানের ভেতর নিয়ে যায়। পরে তারা ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন এবং সে দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে তাকে ওই বাগানের নির্জস্থানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। স্কুলছাত্রী বিষয়টি স্বজনদের জানালে তারা পুলিশে অভিযোগ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলা দায়রের পর পুলিশ একাধিক স্থানে অভিযোগ চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধর্ষণের দৃশ্য ভিডিওসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান