মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা আন্দোলনে নিহতদের

গায়েবানা জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেলো পুলিশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ার সময় মুন্সীগঞ্জে ইমাসহ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এতে জানাজা পণ্ড হয়ে যায়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়ার সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে।

ইমামতিতে থাকা আব্দুর রহমান হিরনও বিএনপি নেতা বলে জানা গেছে।

এক ভিডিওতে দেখা গেছে, জেলা বিএনপির নেতা-কর্মীরা জানাজার নামাজে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। নামাজে হাত বাঁধা অবস্থায় পুলিশ ইমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবউল আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের দু’জন নেতাকে ধরে নিয়ে গেছে। আমরা অবিলম্বে আটক নেতাদের মুক্তি দাবি করছি।

সদর থানার ওসি আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে সড়কে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়। একইসঙ্গে নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী