শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঞ্চল্যকর তথ্য: যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত!

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

আমেরিকান একাডেমি অফ পেড্রিয়াটিকস বা এএপি জানায়, কোভিড-১৯ বা করোনাভাইরাস গত সপ্তাহে (২৪ ডিসেম্বর) শিশুদের মধ্যে নতুন আক্রান্তের এ সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার।

সংস্থাটি জানায়, গত ১২ নভেম্বর থেকে শিশুদের মধ্যে বাড়তে থাকা এ সংক্রমণ ছিল ১০ লাখ এবং গত দুই সপ্তাহ (১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত) তা বেড়ে দুই লাখে পৌঁছেছে। শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির এ হার প্রায় ২২ শতাংশ।

এএপির তথ্যমতে, মহামারী শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ২০ লাখ শিশুর মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগীর মধ্যে ১২ দশমিক চার শতাংশই শিশু।

বর্তমানে করোনা আক্রান্ত শিশুদের মধ্যে মারাত্মক অসুস্থতার নজির খুব কম।

তবে শিশুদের ওপর এর প্রভাব বুঝতে হলে চলমান মহামারীর এসব ডাটা দীর্ঘমেয়াদে সংরক্ষণ জরুরী বলে জানায় আমেরিকান একাডেমি অফ পেড্রিয়াটিকস।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও